বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় এবং তাকে বিদেশে নেওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে মহান বিজয় দিবসের ৫৫ বছর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে খালেদা জিয়ার স্বাস্থ্য খুবই নাজুক। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে। তিনি আরও জানান, স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে তাঁকে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আগেই শুরু করা হয়েছে, যাতে যেকোনো সময় সিদ্ধান্ত এলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।
