ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি গাঁজা গাছসহ ইয়াবা মামলায় চাকরিচ্যুত এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে অংকন দে (২৯) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের বাথরুমের ছাদ থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার অংকন দে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। প্রায় দুই থেকে তিন বছর আগে ইয়াবা-সংক্রান্ত মামলায় চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পুলিশে যোগদানের আগেও অংকন দে মাদকাসক্তি ও নেশাজাতীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
