গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন তিনি।
আসনটিতে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি, যা তার বাতিল হওয়া ভোটের চেয়েও বেশি। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি বা ৩৭ দশমিক ৪২ শতাংশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
