নারীর সঙ্গে বিএনপি নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

সম্প্রতি এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওটি দেখে অনেকেই দাবি করেছেন ভিডিওটি ওবায়দুর রহমানেরই। ভিডিওতে দেখা যায়, তিনি এক নারীর সঙ্গে রুমের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন।

তবে ওই ভিডিওটি তার নয় বলে দাবি করেছেন ওবায়দুর রহমান।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, ভিডিওর ওই নারীকে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে এ কাজ করে থাকতে পারেন ওবায়দুর। তিনি আগেও বিদেশে পাঠানোর নামে টাকা নিয়ে অনেক নারীর সঙ্গে প্রতারণা করেছেন।

এক স্থানীয় নেতা বলেন, ভিডিওর বিষয়ে গত দুদিন আগে বসে সালিশ-মীমাংসা করা হয়েছিল। কিন্তু কারা-কীভাবে এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিলো বুঝতে পারছি না।

এ বিষয়ে অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার নামে ভিডিওর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। ১ মিনিট ২ সেকেন্ডের ভিডিও ক্লিপটি তার নয় বলেও দাবি করেন তিনি।

আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ওবায়দুর রহমান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি আগে বিদেশে লোক পাঠাতেন বলে শুনেছি, তবে ভিডিওর বিষয়টি বলতে পারব না।

জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন বলেন, দলের কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগের প্রমান পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।