সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।
জানা গেছে, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন।
এরইমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে।
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি আসন পাবে। আর স্বতন্ত্র জোট পাবে ১টি সংরক্ষিত নারী আসন।
