বিশ্বকাপ খেলার ১৬ দিন পরেই না ফেরার দেশে তারকা ফুটবলার

১৬ দিনও আগেও দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন জেডেন অ্যাডামস। তবে শেষ বত্রিশ থেকে বিদায় নিয়েছে তার দল। বিশ্বকাপের আসরে এখনো পর্দা নামেনি। এর মাঝেই মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জেডেন অ্যাডামস। তরুণ ফুটবলারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে।

২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছিলেন মেমেলোদি সানডাউন্সের এই মিডফিল্ডার। টুর্নামেন্টে দলের তিনটি গ্রুপ ম্যাচেই অংশ নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে একাদশে ছিলেন অ্যাডামস। এরপর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও শুরু করেছিলেন তিনি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নামেন এই মিডফিল্ডার। তবে শেষ ৩২-এর পর্বে কানাডার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে খেলার সুযোগ পাননি। তবে বিশ্বকাপের লড়াই শেষ না হতেই জীবনের লড়াইয়ের কাছে হেরে পরলোকে পাড়ি জমিয়েছেন জেডেন অ্যাডামস।

বিস্তারিত আসছে…