বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝাউডাঙ্গা সংগঠনিক থানা শাখার সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেনের পিতা মোঃ আব্দুস সাত্তার আজ ভোরবেলায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ইন্তেকালে এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন সামাজিক ও ইসলামী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের মাগফিরাত কামনা করা হয়।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরে জানানো হবে বলে জানা গেছে।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন—
