পবিত্র রমাদান ২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ধারাবাহিক ইসলামী অনুষ্ঠান উপস্থাপনা ও আলোচনায় অংশ নিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতী সন্তান ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মোঃ শাজিদুল ইসলাম এ রমাদানে তিনি দেশের শীর্ষ মিডিয়া হাউজগুলোতে নিয়মিত উপস্থাপনা ও ধর্মীয় আলোচনা করছেন যা দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।
প্রতিদিন বিকাল আড়াইটায় জিটিভিতে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ❝ জিজ্ঞাসা ও জবাব❞ উপস্থাপনা করছেন তিনি। একই সঙ্গে জিটিভিতে সাহাবিদের জীবনাচারমূলক অনুষ্ঠান ❝প্রেরণার বাতিঘর❞অনুষ্ঠানেও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। একুশে টেলিভিশনের ❝সাওয়াল জওয়াব❞ অনুষ্ঠানেও তিনি উপস্থাপক হিসেবে যুক্ত আছেন, যা সম্প্রচারিত হচ্ছে বিকাল ৫.৩০ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাওলানা মোঃ শাজিদুল ইসলাম চ্যানেল টুয়েন্টি ফোর ও এস এ টিভিতে আলোচক হিসেবে অংশ নিয়েছেন।
পেশাগত জীবনে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ লেকচারার হিসেবে কর্মরত আছেন। ইতমধ্যে তার কয়েকটি বই ও প্রকাশিত হয়েছে।
এছাড়াও বিভিন্ন টিভিতে ইসলামিক অনুষ্ঠান পরিচালনাকারী প্রতিষ্ঠান এমএস মাল্টিমিডিয়ার এমডি হিসেবে দায়িত্বরত আছেন।
