২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পর আনন্দে ভাসছেন আর্জেন্টিনার সমর্থকরা। তবে উদযাপনের মধ্যেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
রোববার (১২ জুলাই) কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হওয়া এই জয়ের পর সংবাদ সম্মেলনে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দেন স্কালোন
তিনি বলেন, সবাই আনন্দ করুন, তবে সতর্ক থাকুন। কেউ যদি মদ্যপান করেন, তাহলে যেন গাড়ি না চালান। আমরা সেমিফাইনালে উঠেছি, এটি সত্যিই অসাধারণ একটি অর্জন।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে ইংলিশরা। আগামী ১৫ জুলাই আটলান্টায় মুখোমুখি হবে দুই দল।
প্রতিপক্ষ নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই বলেও জানান স্কালোনি। তিনি বলেন, ‘ইংল্যান্ড হোক বা নরওয়ে, তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলব, যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন অসাধারণ কোচ আছেন।’
