নোয়াখালী প্রতিনিধি: হাফেজ মো: বেল্লাল হোসাইন
চাটখিল উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ শাজিদুল ইসলাম হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হয়েছেন।
জানা যায় তিনি ১৯৯৭ সালর ৬ই নভেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে জন্মগ্রহণ করেন।
ওনার পিতার নাম আবদুল হাই, মাতার নাম নুরজাহান বেগম
৩ ভাই বোনের মধ্যে শাজিদুল ইসলম মা-বাবার ২য় সন্তান।
শিক্ষা জীবনে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় অবস্থিত খোয়াজের ভিটি ফাযিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল, ২০১৬ তে আলিম পরীক্ষায় A+ পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০২১ এবং ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্বের সাথে পাশ করেন। পাশাপাশি তিনি সরকারী মাদ্রাসা-ই- আলিয়া ফাযিল ২০১৯ এবং ২০২১ সালে কামিল হাদিস বিভাগে গ্রাজুয়েশন শেষ করেন।
