৫ জেলায় বিপদ সংকেত, ঘরে থাকার পরামর্শ

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার কিছু এলাকায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সম্ভাব্য বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে।