মদিনায় মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ!

পবিত্র হজ উপলক্ষে আল্লাহর মেহমানদের সেবায় অংশ নেওয়ার এক অনন্য সুযোগ এনে দিয়েছে সৌদি আরব। মদিনার পবিত্র মসজিদ আন-নববীতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য আবেদন আহ্বান করেছে সৌদি কর্তৃপক্ষ।

‘যে কেউ নেক কাজে স্বেচ্ছাসেবী’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় সজিদে নববীর ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি এই কর্মসূচির আয়োজন করেছে। এর মাধ্যমে হজ মৌসুমে মসজিদে নববীতে আগত মুসল্লি ও হজযাত্রীদের সেবায় অংশ নেওয়ার সুযোগ পাবেন যোগ্য আবেদনকারীরা।

তবে আবেদনকারীদের অবশ্যই সক্রিয় ‘আবশার’ অ্যাকাউন্ট থাকতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, হজের ভিসায় সৌদি আরবে যাওয়া কোনো হজযাত্রী কিংবা বিদেশ থেকে সরাসরি কেউ এই পদের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করতে হলে সৌদি ন্যাশনাল আইডি অথবা ইকামা নম্বর ব্যবহার করে ন্যাশনাল ভলান্টিয়ার ওয়ার্ক প্ল্যাটফর্মে নিবন্ধন সম্পন্ন করতে হবে।