রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দের একটি আপত্তিকর অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ওই কল রেকর্ডে ঢাকা থেকে আসা দলের এক শীর্ষ নেতাকে খুশি করার জন্য ১৫-১৬ বছর বয়সী এক কিশোরীকে খোঁজার বিষয়ে আলোচনা করতে শোনা গেছে। এই ঘটনাটি কেন্দ্র করে স্থানীয় এলাকা ও রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও নিন্দার ঝড় উঠেছে।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, বিএনপি নেতা আবুল কাশেম আকন্দ একই ইউনিয়নের মহিলা দলের নেত্রী মুন্নি বেগমের কাছে ঢাকার এক বড় নেতার মনোরঞ্জনের জন্য একজন সুন্দরী ও অল্প বয়সী মেয়ে জোগাড় করে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। প্রত্যুত্তরে মহিলা দলের ওই নেত্রী স্থানীয় এক দরিদ্র ভ্যানচালকের মেয়ের কথা উল্লেখ করে বলেন, “একটা মেয়ে আছে অনেক সুন্দর, বাপটা গরীব ভ্যান চালায়।”
নৃশংস ও অনৈতিক এই কল রেকর্ডটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ ও জঘন্য এই মানসিকতার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একজন দরিদ্র ও অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে এভাবে ব্যবহারের পরিকল্পনাকে অত্যন্ত ভয়াবহ ও সামাজিক অবক্ষয়ের চরম রূপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির রাজনৈতিক আদর্শ ও নেতাকর্মীদের নৈতিকতা নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ধরণের অনৈতিক ও অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে।
এই বিষয়ে স্থানীয় বিএনপি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলার এই ন্যাক্কারজনক চেষ্টার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।
