দেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।

ফলে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

এর আগে রোববার (১৭ মে) সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে তুরস্ক ও ইন্দোনেশিয়া। এরপর ঈদের তারিখ জানায় এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। পরে পাকিস্তান, ওমানসহ বেশকিছু দেশ ২৭ মে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করে।

ঈদ উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, খোলা ২৩-২৪ মে
অন্যদিকে রোববার সন্ধ্যায় ঈদুল আজহার তারিখ ঘোষণা করে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ দেশটিতে জিলহজের প্রথম দিন চলছে। এছাড়া আগামী ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।