প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাকে দিল্লি বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। রোববার (১৪ জুন) কোনো একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন।
ঢাকায় প্রাপ্ত সর্বশেষ খবরে জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে দিল্লিতে ঢোকার ছাড়পত্র দেয়নি। বিমানবন্দরের ভেতরেই একটি রুমে তাকে আটকে রাখা হয়েছে।
দিল্লিস্থ বাংলাদেশের হাইকমিশনার ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহেদ উর রহমান বিমানবন্দরে রয়েছেন।
