সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নতুন পে স্কেলের রূপরেখা চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন কাঠামোয় মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, পেনশনে উল্লেখযোগ্য সমন্বয় এবং শিক্ষা, টিফিন ও বৈশাখী ভাতায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। গেজেট প্রকাশের পর আগামী ১ জুলাই থেকে এটি ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেলের গেজেট যে কোনো সময় প্রকাশ হতে পারে। ইতোমধ্যে বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রস্তুত হয়েছে এবং সেখানে তিন ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একবারে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে সরকারি ব্যয় ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামী ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর ধরা হলেও বাস্তবায়ন হবে পর্যায়ক্রমে। এতে সরকারের বেতন খাতে বরাদ্দ প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন কাঠামোতে প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকায়। একইভাবে দ্বিতীয় থেকে দশম গ্রেড পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তাদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ভিত্তিতে পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও একই হারে বেতন বৃদ্ধি করা হলে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা
