মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন ছাড়

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের মে ও জুন (২০২৬) মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড় করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বেতন-ভাতাদির চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে হস্তান্তর করা হয়। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সভ করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, মে মাসের বেতন-ভাতাদির ৩টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, জুন মাসের বেতন-ভাতাদির ৪টি চেক অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই (বুধবার) থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে মে ও জুন মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।