মসজিদের ভিতরে গ’লায় রশি দিয়ে মুয়াজ্জিনের আ’ত্ম’হ’ত্যা।

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা থানার একটি মসজিদের ভেতরে গলায় রশি দিয়ে এক মুয়াজ্জিন আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের আগে মুসল্লিরা মসজিদে এসে মুয়াজ্জিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি দ্রুত ডিমলা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।