এমপি নজরুলকে নিয়ে নতুন আরেক চাঞ্চল্যকর তথ্য দিলো তার ড্রাইভার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নির্দেশে তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া এক লিখিত আবেদনে। ওই আবেদনে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন ওবায়দুর রহমান।

এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া লিখিত আবেদনে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন ওবায়দুর রহমান। আবেদনে দাবি করা হয়, এসব ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে।

গত সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো ওই আবেদনে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ওবায়দুর রহমান।

আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরের ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর ডি-২ নম্বর ফ্ল্যাটে অবস্থানকালে তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, লাঠিসোঁটা নিয়ে হামলায় অংশ নেন আমিন (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ।

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

ওবায়দুর রহমানের ভাষ্য, তার চিৎকার শুনে পাশের কক্ষ থেকে মা ও ছোট বোন এসে তাকে উদ্ধার করেন। পরে তাদের সহায়তায় সিএনজিযোগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১২টা ৩৮ মিনিটে সেখানে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলেও আবেদনে উল্লেখ করেন।

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র

আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, দীর্ঘদিন গাজী নজরুল ইসলামের ড্রাইভার ও ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করায় তিনি এমপির বিভিন্ন দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী।

তিনি আরও অভিযোগ করেন, এমপির বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

তবে ওবায়দুর রহমানের এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি।

জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আবেদনে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ওবায়দুর রহমান