ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ
উপজেলা প্রতিনিধি | সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৭ আগস্ট ২০২৬
ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী পেশায় একটি টিন কারখানার শ্রমিক। তিনি তার মা, বড় ভাই ও ভাবিসহ পরিবার নিয়ে সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করেন। পারিবারিক কারণে তার মা গ্রামে এবং বড়ভাই ও ভাবি কাজে বাসার বাইরে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্ত ওই বাসায় যান। এক পর্যায়ে তিনি তার বড় বোনের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির জেরে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ভুক্তভোগীকে তার কক্ষের ভেতরে রেখে বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জাগো নিউজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

