রাজধানী থেকে আব্দুল কাদের জিলানী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চকবাজার থানার ইসলামবাগ স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগিনা মো. হৃদয় সরকার বলেন, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন মামা। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকায় বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, আমার মামার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানায়। বর্তমানে রাজধানী লালবাগের ইসলামবাগ কোয়ার্টারে থাকতেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
