‘খুন করা হতে পারে’ ওসমান হাদির সন্তান ও ভাইকে, এমন আশঙ্কায় থানায় জিডি

হত্যাকাণ্ডের শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে জিডি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

জিডিতে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি উল্লেখ করেছেন, ‘শহিদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি। কারণ, যেহেতু হাদির খুনি চক্র গ্রেপ্তার হয়নি, সেহেতু হাদির খুনি চক্র যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জিডিতে ওমর বিন হাদি আরও উল্লেখ করেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এবং আমাকে হত্যা করতে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় আমি ও শহিদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বিস্তারিত আসছে…