হাতপাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ শান্তি দান করবেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
সোমবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জে জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করে মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা দেখেছি। তাই নতুন করে উন্নয়নের ফুলঝুড়ির প্রয়োজন নেই।’
