নুরি আল মালিকির সমর্থনে বাগদাদে আমেরিকা ও অন্যান্য দেশের দূতাবাসের কাছেই মিছিল সমর্থকদের। ছবি: রয়টার্স
নুরি আল মালিকির সমর্থনে বাগদাদে আমেরিকা ও অন্যান্য দেশের দূতাবাসের কাছেই মিছিল সমর্থকদের। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করেই ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন দিয়ে যাচ্ছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। শনিবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।
এসময় প্রধানমন্ত্রী নির্বাচন করা সম্পূর্ণ রূপে ইরাকের সাংবিধানিক বিষয় বলে উল্লেখ করা হয়। অভ্যন্তরীন বিষয়ে বিদেশী হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলেও জানায় শিয়া জোট।
২০০৩ সালে মার্কিন আগ্রাসনে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন-পরবর্তী দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নুরি আল মালিকি।
এর আগে, নুরি আল-মালিকিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলে যুক্তরাষ্ট্র আর ইরাককে সহায়তা করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
