নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৌশলের অভাব রয়েছে বলে মনে করেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর ধারণা, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গড়ে ওঠা যে জোটের সঙ্গী এনসিপি; সেই জোটে আধিপত্য বিস্তার করবে জামায়াতই।

ভারতের সংবাদমাধ্যম দ্য উইক–কে দেওয়া সাক্ষাৎকারে মাহফুজ আলম এসব কথা বলেন। সম্প্রতি ওই সাক্ষাৎকার প্রকাশ হয়। এরই মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামহ বাংলাদেশের আরও কয়েকজন নেতার সাক্ষাৎকারও প্রকাশ করেছে উইক।
উপদেষ্টার পদ ছাড়ার পর কেন রাজনৈতিক দলে যোগ দেননি– সে প্রশ্নে মাহফুজ বলেন, আমি পুরোনো দলগুলোর সাথে জোটবদ্ধ হওয়ার পরিবর্তে নতুন শক্তির একটি বৃহত্তর জোটের অপেক্ষায় ছিলাম। এনসিপি জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার পর, আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে তাদের দৃষ্টিভঙ্গি এবং কৌশলের অভাব রয়েছে। জামায়াত শেষ পর্যন্ত এই ধরনের যেকোনো জোটে আধিপত্য বিস্তার করবে।