ড.তাহের কে নিয়ে আজকের কন্ঠ পত্রিকায় মিথ্যাচারের প্রতিবাদ ইবনে সিনা ট্রাস্টের

দৈনিক আজকের কন্ঠ পত্রিকায় ইবনে সিনা ট্রাস্ট ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জড়িয়ে সংবাদের প্রতিবাদ

অদ্য ৬ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে ‘দৈনিক আজকের কন্ঠ’ নামক একটি পত্রিকায় ইবনে সিনা ট্রাস্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জড়িয়ে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ইবনে সিনা ট্রাস্টকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যানে নিয়োজিত ইবনে সিনা ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টি দ্বারা পরিচালিত একটি ট্রাস্টি প্রতিষ্ঠান। এর সকল কার্যক্রম ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইবনে সিনা ট্রাস্টের বোর্ড বা অন্য কোন পর্ষদের কোন পর্যায়ের সদস্য নন।

সুতরাং তাকে ও ইবনে সিনাকে জড়িয়ে যেই সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পত্রিকাটির সম্পাদনা পর্ষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এধরণের হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। অন্যথায় এই পত্রিকার বিরুদ্ধে ইবনে সিনা ট্রাস্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেশবাসী ও ইবনে সিনা ট্রাস্টের সকল শুভাকাঙ্ক্ষীদের এ ধরনের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

জাকের রহমতুল্লাহ
সেক্রেটারি
ইবনে সিনা ট্রাস্ট
ধানমন্ডি, ঢাকা।