আমেরিকার সমর্থন পাচ্ছে কোন পক্ষ, নির্বাচনের আগে সরাসরিই জানিয়ে দিলেন ট্রাম্প

জাপানে রোববার অনুষ্ঠেয় আকস্মিক নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তাকাইচি ইতিমধ্যে নিজেকে ‘একজন শক্তিশালী, ক্ষমতাবান ও প্রজ্ঞাবান নেতা’ হিসেবে প্রমাণ করেছেন — যিনি সত্যিই নিজের দেশকে ভালোবাসেন। তিনি আরও লেখেন, ‘তিনি জাপানের জনগণকে হতাশ করবেন না!’

সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা অন্য দেশের নির্বাচনে প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন দেন না। তবে ট্রাম্প আগেও এমন করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি আর্জেন্টিনার হাভিয়ের মিলে এবং হাঙ্গেরির ভিক্তর অরবানকে সমর্থন জানিয়েছিলেন।