সন্ধ্যার পরে নাসীরুদ্দীন পাটওয়ারীর নতুন অভিযোগ

ভোট কারচুপির মহোৎসব চলছে বলে আগেই অভিযোগ করেছেন ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী নতুন অভিযোগ সামনে আনলেন।

বৃহস্পতিবার রাতে তিনি নিজের ফেসবুকে অভিযোগ করে লিখলেন, ইস্কাটনে আমাদের বোনদের ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগজনক।

সহিংসতার বিরুদ্ধে আমরা কখনো নীরব থাকবো না।
এর আগে পাটওয়ারী নির্বাচন বানচাল না করার জন্য তিনি মির্জা আব্বাসের প্রতি আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেওয়া হবে।