প্রাথমিকের শিক্ষকদের বড় দু:সংবাদ

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিতের বিষয়ে তিনি বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি বন্ধ থাকবে। তবে ১৪ হাজার শিক্ষকের পদায়ন হলে তখন আবারও বদলি শুরু হবে। এ সময় সরকারি প্রাথমিকের শিক্ষকদের বদলি কার্যক্রমের স্থগিত প্রত্যাহার হওয়ার পর নতুন করে বদলি শুরু হলে বিদ্যমান নীতিমালা থাকব নাকি নতুন করে নীতিমালা হবে, সেটি পরে ঠিক করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর শূন্য পদে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান আগামী ১ অক্টোবর। তাদের পদায়ন করা হবে ৪ অক্টোবর। এ ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। নির্বাচিত প্রার্থীদের যথাসময়ে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর