কিশোরীকে গর্ভপাত করানোর পর মিলল ‘ভয়ংকর সত্য’

বান্দরবানের রুমায় উপজেলার পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ড তংমক পাড়া এলাকায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী কিশোরীর পরিবার বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আসামি করে রুমায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় মামলার পর অভিযুক্ত ১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী জানান, গত চার মাস আগে মা-বাবা না থাকার সুযোগে বাড়িতে একা পেয়ে একই এলাকার বাসিন্দা ক্যসিংনু মার্মা জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে ক্যসিংনু মার্মার বন্ধু উহাইমং মার্মা, সিংহ্লা মার্মা ও উশৈনু মার্মা ভয়ভীতি দেখিতে বিভিন্ন সময় ওই কিশোরীকে ধর্ষণ করেন।

এদিকে, মান সম্মানের ভয়ে এতদিন বিষয়টি কাউকে জানাইনি ভুক্তভোগী কিশোরী। কিন্তু ঘটনার চার মাস পর অভিযুক্তরা কিশোরীকে গর্ভপাত করালে ঘটনার বিস্তারিত মা-বাবার কাছে বলে। পরে গত ৮ সেপ্টেম্বর কিশোরীকে চিকিৎসার জন্য প্রথম রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর