দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৫

জামালপুরের মাদারগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চু’রির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচজনকে গ্রে’ফ’তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে’ফ’তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত দুই মাসে মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬টির বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়ে সাধারণ গ্রাহক ও কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এসব ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে তদন্তে একটি চক্রের সন্ধান পায় পুলিশ।

গ্রেফতার পাঁচজনের মধ্যে রাসেল মিয়া মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটির মূল হোতাদের শনাক্ত করতে গ্রেফতার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর