দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে একটি সাদা গাড়িতে করে চারজন মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় গাড়িটি। সংঘর্ষের পর গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের নিচে ঢুকে পড়ে।

নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমন গুপ্ত ও বংশিকা খান্ডেলওয়াল।

দুর্ঘটনার পর গাড়ির ভেতরে চারজনই আটকা পড়েন। উদ্ধারকারীরা গ্যাস কাটার ব্যবহার করে গাড়ির অংশ কেটে তাদের বের করেন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে লাশগুলো ময়নাতদন্তের জন্য জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর