Close Menu
PrimenewPrimenew
    Facebook X (Twitter) Instagram
    PrimenewPrimenew
    • Home
    • National
    • International
    • Politics
    • Campus
    • Game
    • Entertainment
    PrimenewPrimenew
    International

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    By AdminJuly 25, 2026 7:24 PMNo Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    দাবি মেনে নেয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) বিকেলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সিজেপি ও কেন্দ্রের যৌথ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।

    এর আগে দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে জেন-জিদের আন্দোলনের মুখে শনিবার পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

    আরও পড়ুনঃ  যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    সংবাদ সম্মেলনে সিজেপি নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এর অর্থ আমাদের প্রথম দাবি মেনে নেয়া হয়েছে। সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও ভবিষ্যতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেয়া হবে না বলেও আশ্বাস দেয়া হয়েছে।

    সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, সরকার আশ্বাস দিয়েছে ভবিষ্যতে সিজেপির নেতাকর্মী ও সংগঠকদের বিরুদ্ধেও কোনো অ্যাকশন নেয়া হবে না। এই সমঝোতার আওতায় আমরা সরকারের সঙ্গে একটি খসড়া শেয়ার করেছি, যেখানে লিখিতভাবে এসবের নিশ্চয়তা দেয়া হয়েছে। আমরা আশা করি, সরকারের পক্ষ থেকে লিখিতভাবে যে গ্যারান্টি দেয়া হয়েছে, তা নিশ্চিত করা হবে।

    আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক

    ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই মুখপাত্র বলেন, সরকার জানিয়েছে আগামী মঙ্গলবার এ বিষয়ে লিখিতভাবে জানাবে। সেই সঙ্গে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতেও সরকার সম্মত হয়েছে।

    সংবাদ সম্মেলনে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। শিক্ষা ও পরীক্ষা সংস্কার নিয়ে ৪ সপ্তাহের মধ্যে চতুর্থ দফায় আলোচনা অনুষ্ঠিত হবে।

    আরও পড়ুনঃ  ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ: এনডিটিভি
    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleযেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির
    Next Article শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য

    Related Posts

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    July 25, 2026 9:33 PM

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক

    July 25, 2026 9:23 PM

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    July 25, 2026 7:19 PM
    Latest News

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক

    তিন নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন: কর্নেল অলি

    শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Aussie Nova

    Type above and press Enter to search. Press Esc to cancel.