Close Menu
PrimenewPrimenew
    Facebook X (Twitter) Instagram
    PrimenewPrimenew
    • Home
    • National
    • International
    • Politics
    • Campus
    • Game
    • Entertainment
    PrimenewPrimenew
    International

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    By AdminJuly 25, 2026 9:33 PMNo Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Copy Link

    সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। শনিবার (২৫ জুলাই) মিডল ইস্ট আই ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    সৌদি আরব তাৎক্ষণিকভাবে এ তথ্য নিশ্চিত না করলেও ভিডিও ফুটেজে জিজানের আরামকো তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।

    আরও পড়ুনঃ  যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    এক বিবৃতিতে হুতি জানায়, হোদেইদা বন্দর ও কামারান দ্বীপে বিমান হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে। তাদের দাবি, জিজানে আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইয়ানবুতেও ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

    ইয়েমেনের ওপর সৌদি আরবের অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার প্রতিবাদে বাব এল-মানদেব প্রণালিতে সৌদি-সংশ্লিষ্ট জাহাজ চলাচলে তাদের আরোপিত অবরোধ বহাল থাকবে বলেও জানিয়েছে হুতি।

    আরও পড়ুনঃ  আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে

    সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় বাব আল-মান্দেব প্রণালি সৌদি আরবের তেল রপ্তানির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    এদিকে ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলের মারিব এবং উত্তরাঞ্চলের আল-জাওফ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ–সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ হুতি গোষ্ঠীর কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

    আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক
    Share. Facebook Twitter LinkedIn Email Copy Link
    Previous Articleশিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক
    Next Article এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    Related Posts

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক

    July 25, 2026 9:23 PM

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    July 25, 2026 7:24 PM

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    July 25, 2026 7:19 PM
    Latest News

    এইচএসসির রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল!

    ইরান নয়, আরেক দেশ থেকে সৌদিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আকাশে উড়ছে ধোঁয়া

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতে এবার সরকার পতনের ডাক

    তিন নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন: কর্নেল অলি

    শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য

    যেসব দাবি মেনে নিলো মোদি সরকার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির

    Facebook X (Twitter) Instagram
    © 2026 Aussie Nova

    Type above and press Enter to search. Press Esc to cancel.