বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ইব্রাহিম কার্ডিয়াকের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস। তিনি জানান, গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষার ও সুচিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
https://www.profitableratecpmnetwork.com/amf60dmv?key=d2467ec9b6ee2416531fdae2a301da66
বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইকবাল হাসান মাহমুদ টুকু তারেক রহমানের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

