মেহেরপুরের সব আসনেই এগিয়ে জামায়াত

আসন দুটির মধ্যে মেহেরপুর-১ আসনে ১২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতের জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান। তিনি ভোট পেয়েছেন ৮১ হাজার ৭৭৮টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ মনোনীত প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ৬৬ হাজার ৩৭৬টি ভোট।

অন্যদিকে, মেহেরপুর-২ আসনে ৯০টি কেন্দ্রের মধ্যে ৬৩টি কেন্দ্রের বেসরকারি ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াত ইসলামের প্রার্থী নাজমুল হুদা।

তিনি ৬৯ হাজার ৭১৫টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন ভোট পেয়েছেন ৫৮ হাজার ৬৭৪টি।