জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে জিসান লেখেন, ‘আমি শেখ জিসান আহমেদ, জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে।’
একই পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসব না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর, সবকিছুর জন্য।
তবে কী কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে পোস্টে কোনো ব্যাখ্যা দেননি।
ক্যাম্পাসে সংস্কৃতিকর্মী হিসেবে পরিচিত জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। সর্বশেষ জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হন।

