প্রবাসীর স্ত্রীর সঙ্গে যুবদল নেতার আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল, অতঃপর…

দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ২৯ জুলাই চট্টগ্রাম নগরীর একটি বাসায় এক নারীর সঙ্গে সাইফুল ইসলামকে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগ ওঠে। ওই নারী ফেনীর সোনাগাজীর এক প্রবাসীর স্ত্রী।

এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় যুবদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বলে জানা গেছে।

ফেনী জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কেন্দ্র সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে।

তবে ওই ঘটনায় অভিযুক্ত নারী বা সাইফুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share post:

আরও খবর