পাকিস্তানের ২৫ সেনা নিহত

বেলুচিস্তানে পৃথক দুই হামলায় ২৫ জন পাকিস্তানি সামরিক সদস্য নিহত হয়েছে। এ ছাড়া হামলায় পাহ বাহিনীর তিনটি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএলএর মুখপাত্র জিয়ন্দ বেলুচ দাবি করেন, জিয়ারাত ক্রস এলাকায় পাকিস্তানের একটি সামরিক বহরের চারটি গাড়িতে হামলা চালায় তাদের যোদ্ধারা। এতে একটি সামরিক ট্রাকসহ দুটি গাড়ি ধ্বংস এবং ১৮ জন পাক সেনা সদস্য নিহত হন।

আরও পড়ুনঃ  ছাত্রের সঙ্গে যৌন মিলন করে ফেঁসে গেলে স্কুল মেডাম

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় আহত পাঁচজন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান। হামলাকারীরা বহর থেকে অস্ত্রও জব্দ করে বলে দাবি করেছে বিএলএ।

সংগঠনটির ‘ফাতেহ স্কোয়াড’ এই হামলায় অংশ নেয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হামলার দাবির পক্ষে বিএলএর সরকারি গণমাধ্যম চ্যানেল হাক্কালের মাধ্যমে ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলার প্রকাশ করা হয়েছে।

এতে জ্বলন্ত সামরিক যান, ঘটনাস্থলের কাছে সশস্ত্র ব্যক্তিদের এবং কিছু অস্ত্র দেখা যায়। ভিডিওতে মরদেহের মতো কিছু বস্তু দেখার কথাও বলা হয়েছে। বিএলএ জানিয়েছে, হামলার পূর্ণাঙ্গ ভিডিও পরে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  যৌনাঙ্গ চুরির গুজবে ছয় দেশে ৮০ জনের বেশি নিহত

অন্যদিকে, সুরাবের হাজিকা এলাকায় পৃথক হামলায় একটি সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলা চালানোর দাবি করেছে বিএলএ।

সংগঠনটির দাবি, তাদের স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (এসটিওএস) দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে হামলাটি চালিয়েছে। এতে সাতজন সামরিক সদস্য নিহত এবং একটি সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।

বিএলএ জানিয়েছে, হামলার বিষয়ে আরও বিস্তারিত তাদের সাপ্তাহিক বিবৃতিতে জানানো হবে।
পরবর্তীতে গতকাল পাক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, তারা বেলুচিস্তানে সামরিক অভিযানে অন্তত ৪৮ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর