যৌনকর্মকে ‘সমাজসেবা’ আখ্যা দিয়ে বৈধতা দেওয়ার দাবি অভিনেত্রীর

জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে। তাঁর মতে, এই পেশার সঙ্গে যুক্ত মানুষদের সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে বিষয়টিকে ভিন্ন দৃষ্টিতে দেখা প্রয়োজন।

সম্প্রতি এক আলোচনায় যৌনকর্ম নিয়ে নিজের মতামত তুলে ধরেন পুনম। তিনি মনে করেন, যৌনকর্মকে অপরাধ হিসেবে দেখার পরিবর্তে পেশা হিসেবে স্বীকৃতি দিলে সংশ্লিষ্টদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হতে পারে।

পুনমের ভাষ্য, সমাজে যৌনকর্মীদের নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। অথচ এই পেশার সঙ্গে যুক্ত অনেক মানুষ নানা ধরনের ঝুঁকি ও বৈষম্যের মুখোমুখি হন। তাই তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।

নিজের বক্তব্যে যৌনকর্মকে ‘সমাজসেবা’ বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তাঁর এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন।

যৌনকর্মের বৈধতা ও সামাজিক স্বীকৃতি নিয়ে বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। পুনম পাণ্ডের মন্তব্য সেই আলোচনাতেই নতুন করে মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুনঃ

Share post:

আরও খবর