বাজার থেকে অবিলম্বে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের বিভিন্ন মসলা ও বাঘাবাড়ী ঘিসহ নিম্নমানের ১০টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়াও প্রতিষ্ঠানের মান ধরে রাখতে না পারায় এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। এই অবস্থায় ভোক্তার সুরক্ষায় নির্দিষ্ট এসব পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

https://www.profitableratecpmnetwork.com/amf60dmv?key=d2467ec9b6ee2416531fdae2a301da66

সম্প্রতি নিয়মিত সার্ভিল্যান্স কার্যক্রমের আওতায় বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিএসটিআই। ল্যাব টেস্টের ফলাফলে দেখা যায়, বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি’ ব্র্যান্ডের ঘি ছাড়াও অরুন বাঘাবাড়ী, নিউ রাঁধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এলডার্স ব্র্যান্ডের বাটার অয়েল আন্তর্জাতিক ও জাতীয় মান বিচ্যুত। এসব ঘি ও বাটার অয়েলে প্রকৃত মিল্ক ফ্যাট না রেখে পাম অলিন ও বনস্পতি ব্যবহার করা হয়েছে এবং রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাসায়নিক প্যারামিটারে চরম ত্রুটি ধরা পড়েছে।

অন্যদিকে বম্বে সুইটস অ্যান্ড কোং লিমিটেডের উৎপাদিত হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা এবং মাছের মসলার নির্দিষ্ট কিছু ব্যাচে অতিরিক্ত মাত্রায় মোট অ্যাশ (ছাই) ও লবণ পাওয়ায় এগুলো বিএসটিআইয়ের মানদণ্ডে অকৃতকার্য হয়েছে।

এ বিষয়ে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক জানান, পণ্যের মান বজায় রাখা প্রতিটি প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব এবং বিএসটিআই মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি অব্যাহত রাখবে। এই অবস্থায় ক্রেতাদের বিএসটিআইয়ের মানচিহ্ন, মেয়াদ ও উপাদানের তারিখ দেখে পণ্য কেনার আহ্বান জানিয়ে যেকোনো ভেজাল বা প্রতারণার বিষয়ে বিএসটিআইয়ের হটলাইন ১৬১১৯ নম্বর বা ই-মেইলে অভিযোগ করার অনুরোধ জানান তিনি।

Share post:

আরও খবর