ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বাসা থেকে ২২ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ সময় ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের দাবি, তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ জানিয়েছে, তারা যুবকের কথা বিশ্বাস করছে না। আপাতত এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছে তারা।
নিহত তরুণীর এক বন্ধু জানান, ওই তরুণী তার পরিবারকে জানিয়েছিলেন, রাতে এক বন্ধুর বাড়িতে থাকবেন তিনি। কিন্তু মাঝরাতে তিনি মাকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর ‘সম্ভবত তার ফোনটি কেড়ে নেয়া হয়’ বলে জানান ওই বন্ধু। তবে এই দাবির সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আর ওই তরুণী যে ভবনে থাকতেন, সেখানকার কেয়ারটেকার পুলিশকে জানান, রাতে তিনি এক ব্যক্তিকে চিৎকার করে ‘কাউকে উঠে পড়তে বলতে’ শুনেছিলেন।oleh

